উৎসবের নানারকম সম্ভার প্রিয় গোপাল বিষয়ীতে
উৎসবের নানারকম সম্ভার প্রিয় গোপাল বিষয়ীতে
এবার পুজোয় এখানে তসর জামদানির চাহিদা বেশি। রেঞ্জ ৫৭০০-১২০০০ টাকা। খাঁটি তসরে মধুবনী নকশাও মিলবে ৫২০০ টাকা বাজেটে। সব শাড়িরই রেপ্লিকা পাবেন। ৯০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত তসরের রেপ্লিকা পাবেন। মধুবনী তসরের রেপ্লিকা পাবেন ৬০০-৭০০ টাকা বাজেট থাকলেই। তসরে কাঁথাকাজও এবার পছন্দ ক্রেতাদের। তসর ও সিল্কে কাঁথাকাজের বিপুল সম্ভার পাবেন। তসরে কাঁথাকাজের দাম শুরু ৫৫০০ টাকা থেকে। মিক্সড মুগা তসর ও ডোলাবেদি তসর পাবেন ১৬০০-১৭০০ টাকায়। টিস্যু কাঞ্জিভরমের রেপ্লিকা পাবেন ৩০০০ টাকা থেকে। খাঁটি কাঞ্জিভরম শুরু ৫২০০ টাকা থেকে। এবছর বিষ্ণুপুরী সিল্কের উপর কলাক্ষেত্র ও হ্যান্ডপ্রিন্টের চাহিদাও ভালো। কলাক্ষেত্র পাবেন ৫২০০ টাকা থেকে। হ্যান্ডপ্রিন্টেড বিষ্ণুপুরী সিল্ক পাবেন ৪০০০ টাকা থেকে। একটু মিক্সড ফ্যাব্রিকের বেনারসি পাবেন, দাম ৩০০০ টাকা। রেডিমেড চুড়িদার, কুর্তি ও পুরুষদের পাঞ্জাবিরও বিপুল সম্ভার রয়েছে। কুর্তি ৪০০-৭০০০ টাকার বিপুল রেঞ্জে পাবেন।
শ্রীহরি-তে নজরকাড়া গয়না
আধুনিক কস্টিউম জুয়েলারিতে দুর্দান্ত কারুকাজ ও বৈচিত্র্যের জন্য পরিচিত এই ব্র্যান্ড। এদের সব গয়নার প্লেটিং-এ ছ’মাসের গ্যারান্টি দেওয়া থাকে। উৎসবে নতুন ‘জুয়েলারি ক্যাটাগরি’ এনেছে তারা। রয়েছে গ্যারান্টেড আমেরিকান ডায়মন্ড (এডি), গ্যারান্টেড পার্ল টপস, চেন, পেন্ডেন্ট, ব্রেসলেট, স্লিক নেকলেস সেট, নতুন বাজারজাত হওয়া হোয়াইট ও রোজ গোল্ডপ্লেটেড জুয়েলারি। পুজোর কালেকশনে পাবেন চেন-পেন্ডেন্ট, টাই চেন, নেকলেস সেট, ব্যাঙ্গেলস। এছাড়া এই মুহূর্তে দারুণ ট্রেন্ডিং গোল্ড প্লেটেড গ্যারান্টেড পার্ল, এডি-ব্যাঙ্গেলস, ইয়ারিংস, নেকলেস সেট, চেন-পেন্ডেন্ট, চেন, পেন্ডেন্ট, টাই চেন, নেকলেস সেট, মঙ্গলসূত্র, আংটি, ব্রেসলেট, টপস, ক্রাউন, কোমরবন্ধ, টায়রা, নথ, নূপুর, কান-চেন, কান, নাকচাবি, ব্রোচ, খোঁপা ঝাপটা, মান্তাসা, বাজুবন্ধ, পায়ের আঙুলের আংটি।
সেরামিক আর্ট নিয়ে একক প্রদর্শনী শহরে
ডোভার লেনের জেড প্রিসিংট এগজিবিশন হল-এ চলছে শিল্পী কবিতা লিন্ডেমেয়ারের সেরামিক আর্টের উপর একক প্রদর্শনী। আজ ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এখানে প্লেট, পট, ফুলদানি ও ঘর সাজানোর নানা সামগ্রী পাবেন। বিভিন্ন রং ও থিমের উপর কাজ করেন কবিতা। কর্মসূত্রে নানা জায়গায় যান। সেখান থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করা তাঁর নেশা। এবং তা দিয়েই সেরামিক দ্রব্য বানান। তাঁর কাজ যে সবসময় পালিশ করা, মোয়ালেম রূপ পায়, তা নয়। সেরামিক ক্লে-র সঙ্গে জুট, কটন, র’সিল্ক নানা ধরনের মিডিয়াম মিশিয়ে কাজ করেন। তার উপর রং তুলির টানে নকশা তোলেন। এই শিল্পকর্ম ব্যতিক্রমী চেহারায় যে কোনও ঘরের অন্দর সাজিয়ে তুলতে পারে।
পথশিশুদের পাতে চাইনিজ, সৌজন্যে রেনেসাঁ
স্বাধীনতা দিবসে বিধাননগরের স্বেচ্ছাসেবী সংগঠন সল্টলেক রেনেসাঁ প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছিল ‘চমকে এবার চাইনিজ’। মূলত বিধাননগরের পথশিশুদের জন্যে এই উদ্যোগ নেওয়া হয়। প্রায় আড়াইশো শিশুর পাতে পড়ল মোমো, এগ-চিকেন চাউমিন, মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন ও আইসক্রিম। সংগঠনের সম্পাদক রামানুজ চট্টোপাধ্যায় জানান, স্বাধীনতা দিবসে এই পথশিশুদের স্বাদের স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথম বছর ইলিশ, তারপর বিরিয়ানি হয়ে এবছর চাইনিজ খাবারে ওদের স্বাদপূরণের সাক্ষী ছিলেন বিধাননগরের অগণিত মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা কাকলি সাহা, প্রাক্তন ফুটবলার অমিতাভ চন্দ্র, লেখক দেবাশিস মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
বৌঠান-এর পুজো বাজার
আকাশে সিংহবাহিনী মেঘ জানান দিচ্ছে, দোরগোড়ায় শারদোৎসব। শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠতে তৈরি বাঙালি। আর তারই সঙ্গী হতে চলেছে ‘বৌঠান’। এই সংস্থার উদ্যোগে আজ, ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ার অবনী রিভারসাইড মলে আয়োজিত হবে বিশেষ প্রাক পুজো প্রদর্শনী। দুর্গা পুজো মানেই বাঙালি কেনাকাটার সময়। সেই কথা মাথায় রেখেই পুজোর কেনাকাটার উপযুক্ত বিপুল সম্ভার নিয়ে থাকছে বিভিন্ন বুটিক। বিভিন্ন ধরনের জিনিস পাবেন এই প্রদর্শনীতে। পোশাকের মধ্যে শাড়ি থেকে কুর্তি যেমন পাবেন তেমনই অ্যাক্সেসরিজও থাকবে। পাবেন বিভিন্ন ধরনের কস্টিউম জুয়েলারি। আরও থাকবে গৃহসজ্জার নানা সরঞ্জাম এবং সবই পাবেন এক ছাদের তলায়। এছাড়াও থাকছে নির্দিষ্ট মূল্যে কেনাকাটার উপর বিশেষ উপহার।