Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। নিসর্গপ্রেম শিল্পে নতুন কিছু নয়, কিন্তু কোন শিল্পী তাকে কীভাবে উপস্থাপন করছেন এতেই ফারাক তৈরি হয়।

টুকরো  খবর
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরিবেশ দিবসের প্রদর্শনীতে 
প্রকৃতির ছবি

Advertisement

• ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। নিসর্গপ্রেম শিল্পে নতুন কিছু নয়, কিন্তু কোন শিল্পী তাকে কীভাবে উপস্থাপন করছেন এতেই ফারাক তৈরি হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতিকে এবার নিজের ইজেলে ফুটিয়ে তুলেছেন শিল্পী শ্যামলবরণ সাহা। পরিবেশ দিবসের রূপক হিসেবে বাঁশঝাড়কে বেছে নিয়েছেন তিনি। তাঁর সব ছবিতেই রং ও তুলিতে বাংলার বাঁশঝাড়ের নানা রূপ ফুটে উঠেছে। প্রকৃতি বিমূর্ত হয়েছে ক্যানভাসে। ‘ইনার রিদিম অব সেলফ পোর্ট্রেট’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয়েছে ৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। পরিবেশনায় প্রাচ্য পাশ্চাত্য। ৫, সূর্য সেন স্ট্রিটে সংস্থাটির নিজস্ব দপ্তরেই এই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন শিল্প সমালোচক মৃণাল ঘোষ। নিসর্গ রচনায় শ্যামলবরণের ছবি ও তাঁর অবস্থান নিয়ে আলোচনায় অংশও নিয়েছিলেন তিনি। প্রকৃতি ও পরিবেশ নিয়ে শ্যামলবরণের ছবির কথা বলেন আরেক শিল্প সমালোচক অঞ্জন সেন। নিজের শিল্পভাবনার কথা তুলে ধরেন শিল্পী নিজেও। প্রতিদিন প্রদর্শনী চলবে ১২টা থেকে সন্ধে ৭.৩০ পর্যন্ত। প্রদর্শনীটি ইতিমধ্যেই চিত্রপ্রেমীদের মনে সাড়া জাগিয়েছে। 

 

এনআইএফ গ্লোবাল-এর প্রদর্শনী

 

• ফ্যাশন অ্যান্ড ইন্টিরিয়র ডিজাইনের অন্যতম সেরা প্রতিষ্ঠান এনআইএফ গ্লোবাল সল্ট লেক। এবার তারা  আয়োজন করল এক্সপ্লোডিয়া ২০২৬। বি ভোকেশনাল, বি ডিজাইন ও এম ভোকশেনাল বিভাগ ও ২ বছরের সার্টিফিকেশন কোর্সের শিক্ষার্থীদের সৃজনশীল নানা কাজের সমৃদ্ধ চিত্র তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি উদ্বোধন করেন অভিনেত্রী দর্শনা বণিক। উপস্থিত ছিলেন কস্টিউম ডিজাইনার শাবর্ণী দাস সহ ফ্যাশন ডিজাইনার দুনিয়ার বহু ব্যক্তিত্ব। এছাড়াও ছিলেন অঙ্কোলজিস্ট ডাঃ গৌতম মুখোপাধ্যায়, প্রতিষ্ঠানের সেন্ট্রাল ম্যানেজার পার্থ বসু প্রমুখ। সংস্থার দাবি, তারা তাদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পেশাগত সহায়তা ও প্লেসমেন্টের সুযোগ দেয়। সারা ভারত জুড়ে নানা বড়ো ব্র্যান্ডে এদের শিক্ষার্থীরা কাজ করছেন। এক্সপ্লোডিয়ার আয়োজনেও সেই পেশাদারিত্ব ছিল চোখে পড়ার মতো। ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প দ্বারা অনুপ্রাণিত এবং শান্তিনিকেতনের একটি পরিবেশ-বান্ধব কর্মশালায় তৈরি জীবনযাত্রার নানা প্রয়োজনীয় পণ্যকে উপস্থাপন করা হয় এই প্রদর্শনীতে। ভবিষ্যতে নিজেদের শিক্ষার্থীদের তৈরি পোশাক ও সরঞ্জাম নিয়ে একটি ফ্যাশন শো আয়োজন করার কথাও ভাবছে এই প্রতিষ্ঠান।

Advertisement
সম্পর্কিত সংবাদ