টুকরো  খবর
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিমঝিম সিনহার একক প্রদর্শনী

Advertisement

রং তুলি তাঁর ভালোবাসার জিনিস। নিজের কল্পনায় ভরিয়ে তোলেন ক্যানভাস। তিনি স্বশিক্ষিত চিত্রশিল্পী রিমঝিম সিনহা দাশগুপ্ত। সদ্য তাঁর চতুর্থ একক প্রদর্শনী ‘আনফোল্ডিং ড্রিমস’ সম্পন্ন হল কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর ওয়েস্ট গ্যালারিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা ও প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্ত সপরিবার উদ্বোধনে উপস্থিতি ছিলেন। শিল্পীর অ্যাক্রিলিক এবং মিশ্র মাধ্যমে করা মোট ২৫ টি কাজ দেখেছেন দর্শক। তুলির ভাষায় শিল্পী বাস্তব এবং পরাবাস্তবের মিশ্র দুনিয়ার সৃষ্টি করেছিলেন। যেখানে মা দুর্গা প্রকৃতির মাঝে কাগজের ভাঁজে যেন নিজের কিশোরীবেলায় ফিরে গিয়েছিলেন। উপস্থিত সকলেরই রিমঝিমের কাজ ভালো লেগেছে।