Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

উৎসবের মরশুমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৫’। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

টুকরো খবর
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

• শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর শারদীয়া স্বর্ণ সম্ভার

Advertisement

উৎসবের মরশুমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৫’। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। নলিন সরকার স্ট্রিট পুজো মণ্ডপে নির্মীয়মাণ দুর্গাপ্রতিমার সামনে বিশেষ স্বর্ণ সম্ভার কালেকশন ‘শক্তিরূপেনী’ উন্মোচন করেন প্রখ্যাত চিত্রকর সনাতন দিন্দা ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা। প্রদর্শনী এবছর ২৩ বছরে পা দিল। এই সংস্করণে মিলবে ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, পকেটসই দামে হীরের গয়না, গ্রহরত্ন এবং মূল্যবান পাথর। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার ও ড্র। সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৪২৫ টাকা ছাড়। যে কোনও হীরের গয়নার মজুরিতে  থাকছে ৭৫ শতাংশ ছাড়। গ্রহরত্নর মুদ্রিত মূল্যের উপর ১৫ শতাংশ ছাড়। মেগা ড্র হিসেবে ৫টি স্কুটি জেতার সুযোগও থাকবে। শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসে এই পুরস্কার দেওয়া হবে। পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধাও বলবৎ থাকবে। যে কোনও হলমার্ক সোনার গয়নায় ১০০ শতাংশ ফেরত মূল্য পাবেন। থাকবে ‘সোনায় সোহাগা’ স্কিমও। 

• বিশ্ব বাংলায়  পুজোর সম্ভার

 উৎসবের আমেজে আপনার সাজকে অনন্য করে তুলতে বিশ্ববাংলা নিয়ে 
এসেছে তার ঐতিহ্যবাহী ও আধুনিক শাড়ির অপূর্ব সম্ভার। পুরনো দিনের সেই হারিয়ে যাওয়া নকশা আর বুনন ফিরে এসেছে নতুন রূপে। অষ্টমীর অঞ্জলি হোক বা সন্ধের আরতি, বালুচরী ও স্বর্ণচরী শাড়ি নারীর সাজে আনবে রাজকীয় আভিজাত্য। আঁচলে বোনা পুরাণের গল্পই গ্রাহককে করে তুলবে অনন্য। শুধু তা-ই নয়, পুজোর দিনগুলোয় দিনের বেলার আড্ডা বা প্যান্ডেল হপিং-এর জন্য টাঙ্গাইল ও শান্তিপুরী শাড়িও পাবেন এখানে। হালকা ও ফুরফুরে এই শাড়ি দেবে সারাদিনের স্বাচ্ছন্দ্য। মসলিনেও পাবেন আধুনিক নকশার ছোঁয়া। মসলিনের নরম জমিনে এবার ফুটে উঠেছে আধুনিক প্রিন্টের বাহার। ঐতিহ্যের সঙ্গে ফ্যাশনের এই ধরনের মেলবন্ধনই বিশ্ব বাংলার উপহার। হালকা, আরামদায়ক আর দেখতেও স্টাইলিশ ও আধুনিক এই প্রিন্টেড মসলিন। রয়েছে জামদানিরও নানা সম্ভার। তাঁতের 
জাদুতে বোনা এক একটি জামদানি যেন  এক একটি বিস্ময়! কোরা সিল্কের সূক্ষ্ম কারুকার্য পাবেন এই শাড়িতে। প্রতিটি উৎসবের জন্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রাখার মতো এক সম্পদ এই কোরা জামদানি। ‘আপনার সাধের শাড়ি সাধ্যের মধ্যে’ কিনতে চাইলে তার ভরসাযোগ্য ঠিকানা বিশ্ববাংলা স্টোর।

• ‘আর্যাবর্ত ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প ২০২৫’

বোলপুরের রাঙামাটি গার্ডেন রিসর্টে আয়োজিত হয় আর্যাবর্ত ইন্টারন্যাশানাল আর্ট ক্যাম্প ২০২৫। ছ’দিন ব্যাপী এই আন্তর্জাতিক শিল্পশিবিরে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পী, গবেষক ও সংস্কৃতির ব্যক্তিত্বরা। শিল্পকর্মশালার পাশাপাশি প্রতিদিনই ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক্যাম্পেই সূচনা হয় আর্যাবর্ত অকশন হাউজ, এএওআই (আর্যাবর্ত অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল আউটরিচ ইনিশিয়েটিভ)-এর। শিল্পী অমিত কল্লার গ্রন্থ ‘বিন্দু থেকে বৃত্ত’ প্রকাশিত হল। এছাড়াও আর্যাবর্ত গ্যালারি ও আর্যাবর্ত শিল্প ও মুদ্রা নিলামকক্ষেরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্যাবর্ত গ্রুপের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর বিজয় শুক্লা, এবং নিউমিসম্যাটিক্স বিভাগের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার সাহা। বহু বিশিষ্ট ব্যক্তি তাঁদের শুভেচ্ছা পাঠান।

সম্পর্কিত সংবাদ