Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোর ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

টোটোর ব্যাটারি চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল হোগলবেড়িয়া থানার পুলিস। ধৃতদের সকলের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। পুলিস জানিয়েছে, গত ১ মার্চ হোগলবেড়িয়ার বরজিপাড়া থেকে রাতের অন্ধকারে তিনটি টোটোর ব্যাটারি চুরি যায়।

টোটোর ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার ৪
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: টোটোর ব্যাটারি চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল হোগলবেড়িয়া থানার পুলিস। ধৃতদের সকলের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। পুলিস জানিয়েছে, গত ১ মার্চ হোগলবেড়িয়ার বরজিপাড়া থেকে রাতের অন্ধকারে তিনটি টোটোর ব্যাটারি চুরি যায়। মালিকরা থানায় অভিযোগ করেন। এরপর হোগলবেড়িয়া থানার পুলিস মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ সীমান্তে গোপালপুর ঘাটে নাকা চেকিং শুরু করে। ওখানে নাকা চেকিং দেখে একটি চারচাকা গাড়ি পালানোর চেষ্টা করলেও পুলিস গাড়িটি আটক করে। গাড়িতে  তল্লাশি চালাতেই বেশ কয়েকটি টোটোর ব্যাটারি উদ্ধার হয়। পুলিস ওই গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে।  তাদের জিজ্ঞাসাবাদ করে ডোমকল থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিস ধৃতদের জেরা করে চুরি করা টোটোর ব্যাটারিগুলি উদ্ধার করে। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, যেকোনও রকম অপরাধমূলক কাজ বন্ধ করতে পুলিস সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে বেশ কিছু সাফল্য মিলেছে হোগলবেড়িয়া সীমান্ত এলাকায়। এবার চুরির পাঁচ দিনের মধ্যে টোটোর ব্যাটারি উদ্ধার করল পুলিস। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ