Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোর ব্যাটারি চুরি

টোটোর ব্যাটারি চুরি
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের টোটোর ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, প্রায় এক মাস আগে প্রকল্পের অধীনে থাকা তিনটি টোটোর ব্যাটারি চুরি হয়। ফলে এলাকা থেকে বর্জ্য সংগ্রহের কাজ এখন বন্ধ রয়েছে। মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিভাস ঘোষ বলেন, কুনুর নদীর পাশে গড়ে তোলা ওই কেন্দ্রটি একটি স্বনির্ভর গোষ্ঠীকে দেখভালের দায়িত্ব দেওয়া রয়েছে। বিষয়টি জানার পরেই ব্যাটারি চুরি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ