Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক সেনাপ্রধানকে এবার হুঁশিয়ারি টিটিপি কমান্ডারের

আফগানিস্তানের তালিবান সরকার ও ইসলামাবাদের মধ্যে সংঘাত চরমে। এরমধ্যে সরাসরি পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হুমকি দিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

পাক সেনাপ্রধানকে এবার হুঁশিয়ারি টিটিপি কমান্ডারের
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ইসলামাবাদ: আফগানিস্তানের তালিবান সরকার ও ইসলামাবাদের মধ্যে সংঘাত চরমে। এরমধ্যে সরাসরি পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হুমকি দিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এদিন বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে তারা। তাতে কাজিম নামে শীর্ষ এক কমান্ডার হুঁশিয়ারির সুরে বলেছেন, পাকিস্তান সেনা পাঠালে তাদের কেউই বেঁচে ফিরবে না। তা সত্ত্বেও ইসলামাবাদ যদি যুদ্ধে আগ্রহী হয়, তাহলে শীর্ষ সেনা আধিকারিকরা বাহিনীকে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিক। মুনিরকে উদ্দেশ করে কাজিম বলেছেন, যুদ্ধ চলবে। আপনি যদি পুরুষ হন আর মায়ের দুধ খেয়ে থাকেন, তাহলে ভেড়া-ছাগলের মতো সাধারণ সেনাদের পাঠাবেন না। আপনি নিজে আসবেন। তখন আপনাকে যুদ্ধের আসল স্বাদ বুঝিয়ে দেব। দেখাব, কীভাবে লড়াই করতে হয়। 

Advertisement

একটি ভিডিওতে গত ৮ অক্টোবরের খাইবার পাখতুনওয়াক কুরামে পাক সেনার উপর হামলার ঘটনা তুলে ধরা হয়েছে। সেদিন তালিবানি হানায় এক লেফটেন্যান্ট কর্নেল, এক মেজর সহ ২২ পাক সেনার মৃত্যু হয়েছিল। কমান্ডার কাজিম নেতৃত্বেই সেই হামলা চলে বলে অভিযোগ পাকিস্তানের। তাই ২১ অক্টোবর কাজিমের হদিশ পেতে ১০০ কোটি পাকিস্তানি মুদ্রার পুরস্কার ঘোষণা করে খাইবার পাখতুনওয়া সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ