Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তোতাপাড়া বাজারে আগুন, ভস্মীভূত ৩ বাড়ি

তোতাপাড়া বাজারে আগুন, ভস্মীভূত ৩ বাড়ি
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বানারহাট: শনিবার ভোরে বানারহাটের তোতাপাড়া বাজারে আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, পাশের বাড়িতে লাগানো টুনি বাল্ব থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। শনিবার ভোর ৫টা নাগাদ আগুন লাগার ঘটনাটি প্রথমে স্থানীয়দের নজরে আসে। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। বীরপাড়া থেকে দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তবে দমকল পৌঁছনোর আগেই কাঠের বাড়িটি পুড়ে যায়। পাশের দু’টি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিনটি প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তিনটি বাড়িতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সহ মোটর বাইক পুড়ে গিয়েছে। স্থানীয়রা বলেন, বানারহাটে দমকল কেন্দ্র থাকলে ক্ষয়ক্ষতি কম হতো। দমকল জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ