Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা টিটিপির, হত ১৩

পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা। ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ১৩ জনের। এঁদের মধ্যে ৭ জন পুলিশ এবং ৬ জঙ্গি।

পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা টিটিপির, হত ১৩
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পেশওয়ার: পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা। ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ১৩ জনের। এঁদের মধ্যে ৭ জন পুলিশ এবং ৬ জঙ্গি। প্রাথমিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ওয়াকিবহাল মহলের দাবি, এই হামলা আসলে টিটিপির পালটা জবাব। গত বৃহস্পতিবার কাবুলে আচমকা এয়ারস্ট্রাইক চালায় পাক সেনা। আক্রমণের মূল লক্ষ ছিল টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ। পাক হামলায় তিনি অক্ষত থাকলেও ৩০ জঙ্গির মৃত্যু হয়। উল্লেখ্য, আফগান বিদেশমন্ত্রী ভারত-সফরে থাকাকালীন এই হামলায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে। এদিকে, শুক্রবার রাতে বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার রাত্তা কুলাচি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। জানা গিয়েছে, গভীর রাতে একটি বিস্ফোরক ভর্তি ট্রাক প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ফটকে ধাক্কা দেয়, বিস্ফোরণে প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে। সেইসময় অন্তত ২০০জন শিক্ষানবিশ এবং কয়েকজন প্রশিক্ষক ওই শিবিরে ছিলেন। হামলার বিষয়টা টের পেতেই তাঁরা সক্রিয় হন। শুরু হয় গুলির লড়াই। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্তত ছ’ঘণ্টা দু’পক্ষের লড়াই চলেছে। তাতেই প্রাণ হারান ৭জন পুলিশ। খতম হয় ৬ জঙ্গি। পাক সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘২০২১ সাল থেকে সন্ত্রাসবাদ বেড়েছে, বিশেষ করে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনওয়া প্রদেশে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ