Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড়ে মন্দিরে চুরি

টিটাগড় ছোটা গান্ধী মোড় উদয় সঙ্ঘ ক্লাবের কাছে একটি শীতলা মন্দিরের দানপাত্র এবার দুষ্কৃতীদের খপ্পরে পড়ল। রবিবার গভীর রাতে চোরেরা মন্দিরের তালা ভেঙে দানপাত্রটাই চুরি করে নিয়ে পালিয়ে যায়।

টিটাগড়ে মন্দিরে চুরি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় ছোটা গান্ধী মোড় উদয় সঙ্ঘ ক্লাবের কাছে একটি শীতলা মন্দিরের দানপাত্র এবার দুষ্কৃতীদের খপ্পরে পড়ল। রবিবার গভীর রাতে চোরেরা মন্দিরের তালা ভেঙে দানপাত্রটাই চুরি করে নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে এই ঘটনা সকলের নজরে আসায় শোরগোল পড়ে যায়। আসেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। এই ঘটনার যাতে দ্রুত কিনারা হয়, সেজন্য তিনি পুলিসকে অনুরোধ জানান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ