Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোচালকদের হয়রানি বন্ধের দাবি

টোটোচালকদের হয়রানি বন্ধের দাবি
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ছ’দফা দাবিতে সোমবার কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ময়নাগুড়ি থানায় স্মারকলিপি দিল। উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিলকুমার রায়। তাঁরা বলেন, টোটোচালকদের বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে। জাতীয় সড়কে বিকল্প রাস্তা নেই। অথচ জাতীয় সড়ক দিয়ে টোটো চললেই পুলিস ধরপাকড় করছে। জাতীয় সড়কে ক্রসিংয়েরও ব্যবস্থা নেই। সে কারণে অনেক সময় বাধ্য হয়ে টোটোচালকরা অনেকটা পথ ঘুরে আসছেন। টোটোতে এক থেকে তিন কুইন্টাল পণ্য বহন করতে দিতে হবে। বিভিন্ন রুটে টোটোস্ট্যান্ড করতে হবে। টোটোচালকদের সচিত্র পরিচয় পত্র দিতে হবে। টোটো রোটেশনের অধিকার তাদের ইউনিয়নকে দিতে হবে। অনিল বলেন, প্রশাসনিক হয়রানি হলে আমরা কীভাবে সংসার চালাব!
Advertisement
সম্পর্কিত সংবাদ