সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে টোটোর দাপটে অতিষ্ঠ টোটোচালকরাই। এবার একাংশ টোটোচালকের বিরুদ্ধেই ট্রাফিক আইন ভাঙার অভিযোগ নিয়ে পুলিসের দ্বারস্থ হলেন বেশ কয়েকজন টোটোচালক। যাঁরা আইন মানছেন না তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হল।
Advertisement
ময়নাগুড়ি শহরে দিনকে দিন টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রশাসনের ধরপাকড়ের পরেও হুঁশ ফিরছে না টোটোচালকদের। গুরুত্বপূর্ণ রাস্তা সহ নো-পার্কিং জোনে একাংশ টোটোচালক টোটো দাঁড়িয়ে রাখছেন। গ্রামীণ এলাকা থেকে যেসব টোটো শহরে আসছে তারা প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের খেয়ালখুশি মতো চলছে। এর ফলে যানজট হচ্ছে।
টোটো ইউনিয়নের ময়নাগুড়ি ব্লক সভাপতি আফিদুল ইসলাম বলেন, গ্রামীণ এলাকার টোটোচালকরা শহরে আসুক আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু ওই টোটোচালকরা যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে রাখছে। ওদের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড রয়েছে। কিন্তু তারা নো-পার্কিং জোনগুলিতে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকছে। প্রশাসনের নিয়মমাফিক তারা টোটোর ডান দিক বন্ধ করছে না। এসব দেখার জন্য পুলিসকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।
ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, আমাদের ধরপাকড় অভিযান প্রতিনিয়ত চলছে। এদিন বেশকিছু টোটোচালক এসে টোটোচালকদের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন। ফের টোটোচালকদের সচেতন করব, না হলে আইনি পদক্ষেপ করা হবে।টোটো ইউনিয়নের ময়নাগুড়ি ব্লক সভাপতি আফিদুল ইসলাম বলেন, গ্রামীণ এলাকার টোটোচালকরা শহরে আসুক আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু ওই টোটোচালকরা যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে রাখছে। ওদের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড রয়েছে। কিন্তু তারা নো-পার্কিং জোনগুলিতে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকছে। প্রশাসনের নিয়মমাফিক তারা টোটোর ডান দিক বন্ধ করছে না। এসব দেখার জন্য পুলিসকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।



