সংবাদদাতা, পুরাতন মালদহ ও ইটাহার: বুধবার ইটাহার থানার নয়াপাড়া চাকলা এলাকায় টোটো উল্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ইসুব আলির (৪৫) বাড়ি ওই থানার জয়হাট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ওই শ্রমিক টোটো করে ছাদ ঢালাইয়ের বিভিন্ন যন্ত্র নিয়ে জয়হাট যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে গেলে যন্ত্রাংশ পড়ে তাঁর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



