সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে টোটো উল্টে গুরুতর জখম হল এক দম্পতি। জখম জবির মহম্মদ এবং ওলেমা খাতুন হেমতাবাদ বসদিপুর এলাকার বাসিন্দা। জবির বলেন, আধার কার্ডের সমস্যা জনিত কারণে রায়গঞ্জের পোষ্ট অফিসে যাচ্ছিলেন তাঁরা। পুরবাসস্টান্ডে থেকে নেমে টোটো ধরে পোষ্ট অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় বিদ্রোহী মোড়ে টোটোটি উল্টে যায়। টোটোটি ব্রেক ফেল হয় বলে ধারনা জবিরের। ঘটনায় গুরুতর জখম হয় দম্পতি। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করেন।



