Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো উল্টে জখম ৮ মাধ্যমিক পরীক্ষার্থী

টোটো উল্টে জখম ৮ মাধ্যমিক পরীক্ষার্থী
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: পরীক্ষা শেষে হই-হুল্লোড় করে বাড়ি ফেরার সময় টোটো উল্টে জখম হল আট মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে সালার থানার প্রসাদপুর গ্রামে কমলাতলায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা পরীক্ষার্থী ও টোটো চালককে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পাঁচ ছাত্রীকে ভর্তি করা হলেও বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরীক্ষার্থীরা জানায়, ওই আট পরীক্ষার্থীর বাড়ি সালার থানার রায়গ্রামে। সকলেই রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল স্থানীয় খাড়েরা উচ্চ বিদ্যালয়ে। যা পরীক্ষার্থীদের গ্রাম থেকে প্রায় চার কিলোটিমার দূরে।এদিন পরীক্ষা শেষ হতেই ছয় ছাত্রী ও দুই ছাত্র টোটোতে চেপে হই হুল্লোড় শুরু করে। বেশি নড়াচড়া করায় চালক নিয়ন্ত্রণ হারালে টোটো উল্টে যায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ