Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো থেকে পড়ে মৃত্যু মহিলার

টোটো থেকে পড়ে মৃত্যু মহিলার
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে টোটো থেকে পড়ে গিয়ে মৃত্যু এক মহিলার। বৈষ্ণবনগর থানার ১৬ মাইলের ঘটনা। মৃত মহিলার নাম চারুবালা মণ্ডল (৫৮)। বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর কানাইটোলা এলাকায়। 
Advertisement
চারুবালা শনিবার সকালে ডাক্তার দেখানোর জন্য মোথাবাড়িতে গিয়েছিলেন। মোথাবাড়ি থেকে আসার পথে আচমকাই টোটো থেকে পড়ে যান তিনি।   স্থানীয়রা তাঁকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার স্বামী দীনেশ মণ্ডল জানান, স্ত্রীর নার্ভের সমস্যা ছিল। প্রায় ডাক্তার দেখাতে যেত মোথাবাড়িতে। এদিনও ডাক্তার দেখাতে গিয়েছিল। ‌ভাবিনি, আসার পথে তাঁর মৃত্যু হবে।
সম্পর্কিত সংবাদ