নয়াদিল্লি: মুকুটে নয়া পালক যুক্ত হল ডি গুকেশের। শনিবার প্রকাশিত ফিডে ক্লাসিক্যাল রেটিংয়ে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। ১৮ বছরের ভারতীয় দাবাডু গত ডিসেম্বরে চীনের ডি লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই মুহূর্তে দশ পয়েন্ট সংগ্রহ করে ২৭৮৭ রেটিং অর্জন করেছেন গুকেশ। পাশাপাশি দুরন্ত ছন্দের সৌজন্যে প্রথম দশে জায়গা করে নিয়েছেন প্রজ্ঞানন্দ। এদিন প্রাগ মাস্টার্সে চেক প্রজাতন্ত্রের নগুয়েন থাই দাই ফনের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন তিনি।



