Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোয় পণ্যপরিবহণ বন্ধ, ডানদিক দিয়ে যাত্রী তোলা রুখতে অভিযান ফালাকাটায়

টোটোয় পণ্যপরিবহণ বন্ধ, ডানদিক দিয়ে যাত্রী তোলা রুখতে অভিযান ফালাকাটায়
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: টোটোয় পণ্য পরিবহণ নিষিদ্ধ করেছে প্রশাসন। এ ব্যাপারে টোটোচালকদের সচেতন করা হয়েছে। সতর্কও করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ফালাকাটায় চলাচল করা অধিকাংশ টোটোচালক নির্দেশিকা মানছেন না। জাতীয় সড়কে টোটো ওঠা নিষিদ্ধ। সেটাও উপেক্ষা করা হচ্ছে। এতে দুর্ঘটনা আশঙ্কা বাড়ছে। শীতের মরশুমে কুয়াশার জেরে সেই আশঙ্কা আরও বাড়তে পারে বলে মনে করছে ফালাকাটা ট্রাফিক পুলিস। 
Advertisement
এছাড়াও টোটোর ডানদিক দিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে টোটোর ডানদিকে লোহার রড লাগিয়ে দেওয়া শুরু হয়েছে ট্রাফিক পুলিসের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে ফালাকাটার ট্রাফিক পুলিস। ফালাকাটা থানার আইসি শমিত তালুকদার ও ট্রাফিক ওসি সাদিকুর রহমান নিজে দাঁড়িয়ে থেকে টোটোর ডানদিকে লোহার রড লাগিয়ে দেন ওই দিন। 
ট্রাফিক ওসি বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। শহরজুড়ে প্রচারও চলাচ্ছি। শীত পড়তেই কুয়াশা পড়ছে। জাতীয় সড়কে টোটো যাতে না চলে সেই ব্যাপারে চালকদের সতর্ক করা হচ্ছে। দুর্ঘটনার রুখতেই এমন পদক্ষেপ। তাছাড়া টোটোয় পণ্য পরিবহণ করা যাবে না সেটা বারবার বলে দেওয়া হচ্ছে। অধিকাংশ টোটোচালক নিয়ম মানছেন না। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচার করা হবে। তারপর থেকে শুরু হবে ধরপাকড় ও জরিমানা।
সম্পর্কিত সংবাদ