সংবাদদাতা, ময়নাগুড়ি: অতিরিক্ত যাত্রী তুলতে রড বসিয়ে সিট লাগানো হচ্ছে, কখনও আবার পণ্য পরিবহণ চলছে। নানা কারণেই টোটোকে মডিফাই করছেন চালকদের একাংশ। আর সেই টোটোগুলিই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে বারবার। এসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ময়নাগুড়ি পুলিস। এখন থেকে টোটো আধুনিকীকরণ করা হলে পুলিস ব্যবস্থা নেবে। পণ্য পরিবহণ করতে দেখলেও হবে এক পদক্ষেপ। বুধবার ময়নাগুড়ি থানায় বৈঠক করে টোটোচালক সংগঠনগুলিকে এই কথা জানিয়ে দিয়েছে পুলিস। বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস।
Advertisement
কিছুদিন ধরে প্রশাসন আধুনিকীকরণ করা একাধিক টোটো আটক করছে। যেই টোটোগুলিতে যাত্রী নেওয়ার জন্য আলাদা করে সিট বানানো হয়েছিল। প্রশাসনিক বৈঠক শেষে আধিকারিকরা বিভিন্ন টোটোর শোরুমগুলিতে অভিযান চালান। সেখানে গিয়ে দেখতে পান, কিছু আধুনিকীকরণ করা টোটো এসেছে। যে টোটোগুলির পিছনের সিট খোলা যায়। টোটোর উপরে ক্যারিয়ার রয়েছে। এই শোরুমের মালিকদের সঙ্গে কথা বলেন আইসি। এমন কোনও নিয়ম রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হবে বলেও আইসি জানিয়েছেন। এদিনের বৈঠকে পুলিস জানিয়েছে, গ্রামীণ এলাকার টোটো গ্রামে এবং শহর এলাকার টোটো শহরে চলবে। যত্রতত্র টোটো দাঁড় করানো যাবে না। টোটো চালকদের সিটের সামনে যাত্রী নেওয়া যাবে না। টোটোর ডানপাশ আটকে দিতে হবে।
এক টোটো শোরুমের মালিক অমিত পাল বলেন, কোম্পানি থেকে এরকম টোটো এসেছে। আমরা কি করব? আইসি বলেন, অনেক টোটোচালক গ্যারেজ থেকে টোটো বানিয়ে নিচ্ছেন। সেই টোটো চলতে দেওয়া হবে না। মালিকাধীন টোটো চলবে না। এমনই কিছু নিয়ম জানিয়ে দেওয়া হল। মডিফিকেশন করলে টোটো ক্র্যাশ করে দেওয়া হবে।
ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, অতিরিক্ত পণ্য পরিবহন করার কারণে মঙ্গলবার কুড়িটির উপর টোটো আমরা আটক করেছি। প্রতিনিয়ত নজরদারি চলছে। টোটোতে কোনওভাবে পণ্য নিয়ে চলাচল করা যাবে না, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ময়নাগুড়ির স্টেশন মোড় টোটো ইউনিটের সম্পাদক পাপাই মণ্ডল বলেন, প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে। প্রশাসনের নিয়ম সকলকে মানা উচিত। আমরাও চাইছি এই নিয়ম বলবত থাকুক।