সংবাদদাতা, করণদিঘি: ৩৪ নং জাতীয় সড়কে টোটো ও ছোট চার চাকার গাড়ির সংঘর্ষে আহত টোটোচালক। সোমবার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার আলতাপুর বাসস্ট্যান্ডের কাছে। আহত চিনু সিংহ (৫২) মাছোল গ্ৰামের বাসিন্দা। সংঘর্ষে টোটোর সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির সামনে অংশও ক্ষতিগ্ৰস্ত হয়েছে। আহত টোটোচালক রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন। টোটো ও গাড়িটিকে আটক করেছে পুলিস।



