Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিটি কোচ ভারতী ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল

টিটি কোচ ভারতী ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতী ঘোষ। সোমবার না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলা টেবিল টেনিসের কিংবদন্তি কোচ। সোমবার শিলিগুড়ির মাটিগাড়ার এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ২০১৯ সালে বঙ্গরত্ন সম্মান পান ভারতীদেবী। ২০২১ সালে ক্রীড়াগুরু সম্মানে সম্মানিত হন।
Advertisement
কলেজে পড়ার সময়েই টেবিল টেনিসে যাত্রা শুরু ভারতীদেবীর। কোচ না থাকলেও সিনিয়র খেলোয়াড়দের দেখেই নিজেকে তৈরি করেন তিনি।  অর্জুন মান্তু ঘোষও তাঁর ছাত্রী। ভারতী ঘোষের প্রয়াণে শোকাচ্ছন্ন ক্রীড়ামহল। প্রাক্তন টিটি তারকা মৌমা দাসের স্মৃতিচারণ, ‘মান্তুদিই ওঁর সঙ্গে আলাপ করিয়েছিলেন। খুবই আন্তরিক ব্যবহার। বড় কোচ, তার চেয়েও বড় মনের মানুষ। বাংলার টেবিল টেনিস জগতে সত্যিই দুঃসংবাদ।’
Advertisement
সম্পর্কিত সংবাদ