Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে জয়ী গলসি উদয়ন সঙ্ঘ

তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে জয়ী গলসি উদয়ন সঙ্ঘ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে বুধবারের খেলায় জয়ী হয়েছে গলসি উদয়ন সঙ্ঘ। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৫ উইকেটে বিধানপল্লি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয়। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় গলসি উদয়ন সঙ্ঘ। ৩৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় বিধানপল্লির ইনিংস। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে তিন নম্বরে ব্যাট করতে নেমে পাঁচটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৫৫ রান করেন সুব্রত লেট। বিধান মণ্ডল ১৫ রান করেন। দলের বাকি ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। বিধানপল্লির ইনিংসে অতিরিক্ত হিসেবে ৩৩ রান যোগ হয়। উদয়ন সঙ্ঘের আদিত্য ঘোষাল ৭ ওভার বল করে  ৩৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। সাহিল মণ্ডল ২৬ রান দিয়ে দু’টি উইকেট দখল করেন। জবাবে ৩০.৫ ওভারে ৫ উইকেটে ১২৯ রান তুলে ম্যাচ জিতে নেয় গলসি উদয়ন সঙ্ঘ। মৈনাক সরকার দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ