Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

টোটো চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: টোটো চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম সুনীল বাউরি। মাধবডিহি থানার বেলার গ্রামে তার বাড়ি। রবিবার সকালে বেলারের মনসাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত টোটো চুরির কথা কবুল করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে এদিন বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।  ধৃতকে তিনদিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার বড়বৈনানে বন্দনা সরেনের টোটো শুক্রবার রাতে চুরি হয়ে যায়। টোটোটি তাঁর বাড়ির খামারে রাখা ছিল। পরের দিন সকালে উঠে তিনি সেখানে টোটো নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টোটোর হদিশ না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ