Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে রিপোর্ট প্রকাশ করবেন মেয়র

এবার শিলিগুড়ি শহরের সার্বিক উন্নয়ন নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করবেন মেয়র গৌতম দেব। ২২ ফেব্রুয়ারি তিনি পুরবোর্ডের তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে ওই রিপোর্ট প্রকাশ করবেন। ওই অনুষ্ঠান হবে দীনবন্ধু মঞ্চে।

তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে রিপোর্ট প্রকাশ করবেন মেয়র
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়ি শহরের সার্বিক উন্নয়ন নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করবেন মেয়র গৌতম দেব। ২২ ফেব্রুয়ারি তিনি পুরবোর্ডের তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে ওই রিপোর্ট প্রকাশ করবেন। ওই অনুষ্ঠান হবে দীনবন্ধু মঞ্চে। মেয়রের রিপোর্ট কার্ডে রাস্তা, নিকাশি-নালা, নদী সংস্কার, জঞ্জাল সাফাই, বাজার সংস্কার, বাসস্ট্যান্ড চালু, জল প্রকল্পের নির্মাণ কাজ, মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার পাতার কাজ প্রভৃতি প্রকল্পের কথা উল্লেখ থাকবে বলে খবর।
Advertisement
গত সোমবার পুরসভায় ওই উৎসব নিয়ে মেয়র প্রস্তুতি বৈঠক করেন। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত, জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পরিষদ সদস্য মানিক দে প্রমুখ বৈঠকে ছিলেন। পরে মেয়র বলেন, শহরের সার্বিক উন্নয়ন ও টক টু মেয়র কর্মসূচি নিয়ে রিপোর্ট প্রকাশ করা হবে। তাছাড়া, ওইদিন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ