Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদকের পাঁচটি গোডাউনের হদিশ! উদ্ধার বিপুল নিষিদ্ধ কাফসিরাপ

পুরাতন মালদহে গোডাউন ভাড়া নিয়ে মজুত করা হচ্ছে মাদক। গত জুলাই মাস থেকে পুলিশের লাগাতার অভিযানে এখনও পর্যন্ত মাদকের পাঁচটি গোডাউনের হদিশ মিলেছে।

মাদকের পাঁচটি গোডাউনের হদিশ! উদ্ধার বিপুল নিষিদ্ধ কাফসিরাপ
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুরাতন মালদহে গোডাউন ভাড়া নিয়ে মজুত করা হচ্ছে মাদক। গত জুলাই মাস থেকে পুলিশের লাগাতার অভিযানে এখনও পর্যন্ত মাদকের পাঁচটি গোডাউনের হদিশ মিলেছে। আজ, মঙ্গলবার যাত্রাডাঙা গ্রাম থেকে ফের বিপুল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে গোডাউনের মালিক রানা শেখকে। আগামীকাল অর্থাৎ বুধবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে যাত্রাডাঙা গ্রামে একটি গোডাউনে নজরদারি শুরু করে পুলিশ। গোডাউনের মালিক তালা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাঁকে আটক করেন পুলিশকর্মীরা। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮৪ বাক্স নিষিদ্ধ কাফসিরাপ। প্রতিটি বাক্সে ছিল ১৪৪টি বোতল। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

তদন্তে পুলিশকে গোডাউনের মালিক জানান, পুরাতন মালদহের এক ব্যক্তি তার পরিচিত। তাঁর কাছ থেকেই গোডাউন ভাড়া নিয়েছিলেন। কসমেটিক্স সামগ্রী রাখার কথা বলা হলেও কোনও লিখিত চুক্তি বা নথিপত্র করা হয়নি বলে তাঁর দাবি। সেই কারণেই বিপাকে পড়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, গোডাউনের প্রকৃত মালিকানা, মাদক মজুতের নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত কি না তারও তদন্ত চলছে। অন্যদিকে, একের পর এক গুদামে মাদককের হদিশ মেলায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ