বর্ধমান, ১৫ সেপ্টেম্বর: রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হুশিয়ারিই সার। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন স্থানে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অব্যাহত। এবার বালির ঘাটে তোলা চাইতে গিয়ে বিপাকে পড়ল পদ্ম পার্টির লোকজন। তাঁদের দড়ি দিয়ে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। রীতিমতো হাতে-পায়ে ধরে ক্ষমা চেয়ে কোনওরকমে রেহাই পান বিজেপি কর্মীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে।



