Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

‘এখন বাংলায় কাটমানি চলে না’, জন্মদিনে হুঙ্কার মোদীর

‘এখন বাংলায় কাটমানি চলে না’, জন্মদিনে তৃণমূলকে একের পর তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

‘এখন বাংলায় কাটমানি চলে না’, জন্মদিনে হুঙ্কার মোদীর
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: ‘এখন বাংলায় কাটমানি চলে না’, জন্মদিনে তৃণমূলকে একের পর তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যে পালাবদলের প্রসঙ্গে তিনি বলেন, ৪ঠা মে-র পর পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের রাস্তা বেছে নিয়েছেন এবং সেই পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মহিলারাই। এরপরেই প্রধানমন্ত্রী রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করে তোপ দেগে বলেন,‘কথা কম, কাজ বেশি’—এই মন্ত্রেই কাজ করছে রাজ্যে নতুন সরকার। তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন,‘১২ বছর কেন্দ্রের বহু প্রকল্প এখানে সময়মতো চালু করা যায়নি, যার ফলে গরিব পরিবারগুলির অনেক ক্ষতি হয়েছে।’ তবে তৃণমূলের শাসনে যে সমস্ত প্রকল্প এতদিন বন্ধ ছিল কিংবা শুরুই করা যায়নি, সেগুলি এখন দ্রুত বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

আবাস যোজনার উদাহরণ টেনে তিনি জানান, বিজেপি এ রাজ্যে আসার পর এমন ৫০ লক্ষ পরিবারকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের এই প্রকল্পের আওতায় এনে পাকা বাড়ি দেওয়া হবে। এ দিন একসঙ্গে নতুন বাংলা গড়ার আহ্বানও জানান তিনি। বিকশিত বাংলার মাধ্যমেই বিকশিত ভারতে সংকল্প আরও শক্তিশালী হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ