মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংয়ের ভাইপো সহ দুজন
  • ১ নভেম্বর, ২০২৬ ১২:২৬
Prefer us on Google

চণ্ডীগড়, ১ নভেম্বর: মর্মান্তিক দুর্ঘটনা। পাঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। গতকাল ভোররাতে একটি জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। মৃতদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়ক হানি সিংয়ের ভাইপো বিদিত ওলক। তিনি পাঞ্জাবি এক মিউজিক সংস্থার মালিক দীনেশের ছেলে। পাশাপাশি আরেক মৃতের নাম আরাভ তালওয়ার। তিনি এক মিষ্টির দোকানের মালিকের ছেলে।

Advertisement

জানা গিয়েছে, জলন্ধরের পুলিশ লাইনস এলাকার কাছে একটি ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় রাস্তার উপর দাঁড় করানো পুরসভার একটি ট্র্যাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি।

পুলিশ মারফত জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেই সময় পুরসভার সাফাইকর্মীরা ফ্লাইওভারে পরিষ্কারের কাজ করছিলেন। আবর্জনা সংগ্রহের জন্য রাস্তার উপর দাঁড় করানো ছিল ট্র্যাক্টর-ট্রলিটি। গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে বিদিত ও আরাভের মৃত্যু হয়। বাকি তিনজন ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাটির পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরিবারের তরফে আর কোনো আইনি পদক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হলে দেহগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় গায়ক হানি সিং।