Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টেস্টের রেজাল্ট খারাপ, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

টেস্টের রেজাল্ট খারাপ, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার সকালে পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনিতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অঙ্কিতা নন্দী (১৬)। সে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, মেয়েটি ইংলিশবাজারের কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। কিছু দিন আগে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেয়। তবে ফল ভালো হয়নি। তা নিয়ে পরিবারের সদস্যরা বকাবকি করে। এদিন অভিমানে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের সদস্যরা দেহ উদ্ধার করে জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 
Advertisement
শনিবার মৃতার কাকা সুব্রত নন্দী বলেন, পরীক্ষায় ফল ভালো হয়নি। তবে ওকে সেইরকম বকাবকি করা হয়নি। শুধু বলা হয়েছিল, ওই স্কুলে অভিভাবক হিসাবে কেউ যাবে না। পরামর্শ দেওয়া হয়, পরের বছর ভালো করে পড়ে পরীক্ষা দেবে। এ কথা শুনে ও ফাঁসি দেয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নতদন্তের পাঠানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ