Bartaman Logo
২৭ মে, ২০২৬

তাসের দেশ

তাসের দেশ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
যোগেশ মাইম অ্যাকাডেমির মঞ্চে সম্প্রতি অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান’টি সম্মেলক কণ্ঠে পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন দীপ রায়, সৌম্য রায়, কৃষ্ণজিৎ দত্ত প্রমুখ। তবলা লহরার সঙ্গে সামঞ্জস্য রেখে কত্থক নৃত্য পরিবেশন করেন তানিশা ঘোষ। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য ‘তাসের দেশ’ উপস্থাপন করেন সংস্থার শিল্পীরা। অপূর্ব সাজপোশাক আর ফ্যান্টাসির মোড়কে উপস্থাপিত এই নৃত্যনাট্য ভালো লাগে দর্শকের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পণ্ডিত শ্যামল লাহিড়ী ও মন্দিরা লাহিড়ী।
Advertisement
সম্পর্কিত সংবাদ