ভোটে ধাক্কার পরই বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের উপর চাপ বাড়াবেন ট্রাম্প!
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন মুলুকে অন্তর্বর্তী নির্বাচনে জোর ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য চাপ বাড়াতে পারেন তিনি। এমনটাই মত বিশেষজ্ঞদের। বাণিজ্য সংক্রান্ত থিংক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, মার্কিন কৃষিজাত ও শিল্প সামগ্রীর জন্য বাজার নিশ্চিত করতে ভারতের উপর চাপ বাড়াবেন ট্রাম্প। সেইসঙ্গে আমেরিকার সংস্থাগুলির জন্য বড়োসড়ো ছাড়ের পথও খুলতে চাইছেন তিনি। এই লক্ষ্যে এগজিকিউটিভ ক্ষমতাও প্রয়োগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এধরনের পরিস্থিতি তৈরি হলে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অজয়। তাঁর মতে, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (ডব্লুটিও) সমস্ত নিয়ম মেনে ভারতকে পালটা কর-শুল্ক ছাড়ের জন্য দরাদরি করতেই হবে। এধরনের চুক্তির ক্ষেত্রে নিজের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার।   

Advertisement