Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে বোমাবর্ষণের হুমকি ট্রাম্পের

ইরানকে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। পরমাণু চুক্তি না মানলে ইরানের উপর বোমাবর্ষণ করা হবে বলে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানে বোমাবর্ষণের হুমকি ট্রাম্পের
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরানকে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। পরমাণু চুক্তি না মানলে ইরানের উপর বোমাবর্ষণ করা হবে বলে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু বোমাবর্ষণের হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। চুক্তি না মানলে তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর বার্তাও দিয়েছেন ট্রাম্প।

Advertisement

রবিবার এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে ইরানের আধিকারিকদের সঙ্গে কথা বলছে আমেরিকা। যদিও দুই দেশের মধ্যে কী কথা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ট্রাম্প বলেন, ‘ইরান যদি পরমাণু চুক্তিতে রাজি না হয়, তাহলে বোমাবর্ষণ করা হবে।’ এর পরেই অবশ্য কিছুটা সুর নরম করে জানিয়েছেন, ‘আরও একটা সম্ভাবনা আছে। তারা পরমাণু চুক্তিতে স্বাক্ষর না করলে তাদের উপর আমি শুল্ক আরোপ করব। চার বছর আগে যেমনটা করেছিলাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ