Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়বে, ধাক্কা খাবে আর্থিক বৃদ্ধি! ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে হুঁশিয়ারি

আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়বে, ধাক্কা খাবে আর্থিক বৃদ্ধি! ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে হুঁশিয়ারি
  • ৫ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ৫ এপ্রিল: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে ত্রাহি রব উঠেছে। শুল্কযুদ্ধের আশঙ্কা করছে বিভিন্ন মহল। এই পদক্ষেপের স্বপক্ষে ট্রাম্প নানা যুক্তি দিলেও আদতে বিপাকে পড়েছেন অধিকাংশ আমেরিকানই। ইতিমধ্যে দেশের শেয়ার বাজারে ধস নেমেছে। আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিভ্রান্ত সাধারণ ক্রেতারাও। আগামী দিনে দাম বাড়ার আশঙ্কায় স্টোরগুলিতে ভিড় করছেন তাঁরা। মূলত দামি পণ্য কিনতে দেখা যাচ্ছে তাঁদের। এর মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত মিলল।

Advertisement

ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক নীতির ফলে মুদ্রাস্ফীতি বাড়বে বলে সতর্ক করে দিলেন মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। শুধু তাই নয়, এর ফলে সামগ্রিকভাবে দেশের আর্থিক উন্নতিতেও ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) পাওয়েল বলেন, অর্থনীতি ও মুদ্রাস্ফীতির উপরে শুল্কের যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার থেকেও খারাপ হতে পারে। এদিকে, সুদের হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভের উপরে পাল্টা চাপ সৃষ্টি করলেন ট্রাম্প। ‘জেরোম পাওয়েলের কাছে সুদ কমানোর এটাই আদর্শ সময়’ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ট্রাম্প।

Advertisement
সম্পর্কিত সংবাদ