জুরিখ: ফিফা সভাপতির পদ থেকে জিয়ান্নি ইনফানতিনোকে সরানোর দাবি ক্রমশ বাড়ছে। তবে কঠিন পরিস্থিতিতে বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে পাশে পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট পোস্ট করেন, ‘ফিফা যদি জিয়ান্নি ইনফানতিনোকে সরানোর কথা ভাবে, তবে তা মারাত্মক ভুল সিদ্ধান্ত হবে। ওঁর নেতৃত্বে সফলভাবে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। ও চলে গেলে ফিফা এত লাভ করতে পারবে না।’
সাম্প্রতিককালে আলোচনার অন্যতম বিষয় ট্রাম্প ও ইনফানতিনোর বন্ধুত্ব। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্টকে ফিফার প্রথম বিশ্ব শান্তি পুরস্কার দিয়েছিলেন জিয়ান্নি। এই নিয়ে কম বিতর্ক হয়নি। বিশ্বকাপে আমেরিকা ফুটবল দলের সদস্য বোলোগানের লাল কার্ডও প্রত্যাহার করা হয় বন্ধু ট্রাম্পের অনুরোধে। তবে বিতর্ক চরম সীমায় পৌঁছায় যখন ইনফানতিনো বিশ্বকাপের বিক্রির পরিকল্পনা করেন।