ওয়াশিংটন, ১১ নভেম্বর: ৪৩ দিনের দর কষাকষি। অবশেষে অচলাবস্থা কাটল আমেরিকায়। এতদিন পরে আবার খুলতে চলেছে বিভিন্ন সরকারি দফতরের দরজা। সেইসঙ্গে কাজ ফিরে ফেলেন কর্মচারীরা।
ওয়াশিংটন, ১১ নভেম্বর: ৪৩ দিনের দর কষাকষি। অবশেষে অচলাবস্থা কাটল আমেরিকায়। এতদিন পরে আবার খুলতে চলেছে বিভিন্ন সরকারি দফতরের দরজা। সেইসঙ্গে কাজ ফিরে ফেলেন কর্মচারীরা।
রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্বে আটকে গিয়েছিল সরকারি ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল। যার ফলে গত ১ অক্টোবর থেকে শাটডাউন শুরু হয়েছিল ট্রাম্পের দেশে। সরকারি কর্মচারীদের বেতন হয়নি। অচল হয়ে পড়ে বিভিন্ন সরকারি দপ্তর। বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্প বিলে স্বাক্ষর করার পরে ইতি পড়ল ৪৩ দিনের শাটডাউনে। এর আগে এত দীর্ঘ শাটডাউন আমেরিকায় কখনও হয়নি। ফলে এটি ছিল রেকর্ড।
ট্রাম্পের স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে সরকারি ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলটি পাশ হয়ে যায় মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ভোটের ফল ছিল ২২২–২০৯। স্বাস্থ্য বিমা ভর্তুকি বৃদ্ধির দাবি না মানায় বিলের বিরোধিতা করেন বিরোধী ডেমোক্র্যাট সদস্যরা। এর আগে চলতি সপ্তাহের শুরুতে সিনেটে পাস হয়ে গিয়েছিল ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলটি।
শাটডাউন উঠে যাওয়ায় আজ, বৃহস্পতিবার থেকেই মার্কিন সরকারি কর্মচারীরা ফের কাজে ফেরার সুযোগ পাবেন। অচলাবস্থার কারণে এতদিন বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছিল তাঁদের। দুঃস্থদের খাদ্যসহায়তা আবার চালু হবে। পাশাপাশি লক্ষাধিক সরকারি কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করবে সরকার। তবে সেদেশে সমস্ত সরকারি পরিষেবা ও কার্যক্রম পুরোদমে কবে স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।