Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

নয়াদিল্লিতে চলছে মার্কিন দূতাবাসের অনুষ্ঠান। রয়েছেন বিদেশ সচিব মার্কো রুবিও। আচমকাই তাঁকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নয়াদিল্লিতে চলছে মার্কিন দূতাবাসের অনুষ্ঠান। রয়েছেন বিদেশ সচিব মার্কো রুবিও। আচমকাই তাঁকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথার ফাঁকে ট্রাম্প জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বড়ো ভক্ত।’ আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চলছিল ওই অনুষ্ঠান। আর সেখানেই রুবিওর উদ্দেশে ট্রাম্পের বার্তা, ‘তুমি আমাদের দেশের প্রতিনিধি হিসাবে সফরে গিয়েছ। আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমি নরেন্দ্র মোদিকে ভালোবাসি। মোদি মহান। তিনি আমার বন্ধু।’ অনুষ্ঠানে জায়ান্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন রুবিও। তখনই ফোন করেন ডন। স্ক্রিনে ট্রাম্পের সেই ফোনালাপের ছবি ভেসে ওঠে। প্রসঙ্গত, ক’দিন আগেই আমেরিকার অভিবাসন নীতির বদল হয়েছে। তাতে আমেরিকায় বসবাসকারী বহু অনাবাসীকে নিজেদের দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়। নিজেদের দেশ থেকে আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই আবহে রুবিওর এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞ মহলের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ