Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

২০২৬ সালে ভারতে আসতে পারেন ট্রাম্প

আগামী বছর ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ইঙ্গিত দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছায় তিনি ভারত সফরে আসবেন।

২০২৬ সালে ভারতে আসতে পারেন ট্রাম্প
  • ৮ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী বছর ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ইঙ্গিত দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছায় তিনি ভারত সফরে আসবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্কের উন্নতি নিয়ে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘প্রায়শই আমাদের কথা হয়। মোদি চান আমি ভারতে যাই। কথা বলে সব ঠিক করে নেব।’ এরপরই তাঁর কাছে সাংবাদিকরা জানতে চান, ‘এই সফর কি আগামী বছরেই হতে পারে?’ ট্রাম্পের জবাব, ‘হ্যাঁ হতেই পারে।’ একইসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন মোদি। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত সহ বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে আমেরিকা। বিষয়টাকে সামনে রেখে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে চিড় ধরে। এই আবহে ভারত সফরের ইঙ্গিত দিয়ে নতুন আলোচনার বিষয় তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এদিনের বৈঠকেও ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোয় নিজের কৃতিত্ব জাহির করেছেন ট্রাম্প।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ