Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পকে খোঁচা, এবার চীনের মুখে ‘ডাবল ইঞ্জিন’

রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতের অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই শুল্ক-যুদ্ধের আবহেই এবার দিল্লির পাশে দাঁ‌ড়াল চীন। এতদিন ‘ডাবল ইঞ্জিন’-এর ঢাক পেটাতেন প্রধানমন্ত্রী ও গেরুয়া শিবির।

ট্রাম্পকে খোঁচা, এবার চীনের মুখে ‘ডাবল ইঞ্জিন’
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতের অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই শুল্ক-যুদ্ধের আবহেই এবার দিল্লির পাশে দাঁ‌ড়াল চীন। এতদিন ‘ডাবল ইঞ্জিন’-এর ঢাক পেটাতেন প্রধানমন্ত্রী ও গেরুয়া শিবির। এবার সেই শব্দবন্ধই শোনা গেল বেজিংয়ের মুখেও। ট্রাম্পের ‘শুল্ক- শাস্তি’র নিন্দা করে বৃহস্পতিবার ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং জানান, এশিয়ার অর্থনীতির ‘ডাবল ইঞ্জিন’ হল ভারত ও চীন। এরপর আমেরিকার এই হুমকির রাজনীতির সমালোচনা করে ফেইহং বলেন, ‘দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে উপকৃত হয়েছে আমেরিকা। কিন্তু এখন নিজেদের স্বার্থে আমদানি শুল্ককে কাজে লাগাচ্ছে। তাই চুপ থাকলে চলবে না। এতে বাড়তি সাহস পাবেন ট্রাম্প। চীনা রাষ্ট্রদূতের বার্তা, আমেরিকার বিরুদ্ধে ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে চীন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ