Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

ব্রাজিলের অভ্যন্তরীন রাজনীতিতেও ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ার পাল্টা শুল্ক! লাতিন আমেরিকার এই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনোরোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পছন্দ নয়।

ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ব্রাজিলের অভ্যন্তরীন রাজনীতিতেও ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ার পাল্টা শুল্ক! লাতিন আমেরিকার এই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনোরোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পছন্দ নয়। এজন্য বুধবার ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলসোনারোর বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বিচার চলছে। তাতেই বেজায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ব্রাজিলের বিরুদ্ধে শুল্ক ছাড়ের অনৈতিক সুবিধা নেওয়ার, গণতন্ত্রের কণ্ঠরোধ সহ একাধিক অভিযোগ  তুলেছে হোয়াইট হাউস। পাল্টা দেশের সার্বভৌমত্বের ওপর কোনও আঘাত বরদাস্ত করা হবে না বলে পাল্টা হুঁশিয়ারি ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিয়ো লুলা দ্য সিলভার। 

Advertisement

২০২২ সালে নির্বাচনে হেরে যান বলসোনারো। অভিযোগ, পদে টিকে থাকার জন্য এরপরেই তিনি সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেন।গত জুন মাসে সেই অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টে হাজিরা দেন বলসোনারো। সেপ্টেম্বর মাসে বলসোনারোর বিরুদ্ধে রায়দান হতে পারে। ইতিমধ্যেই ব্রাজিলের নির্বাচনী দপ্তর ২০৩০ সাল পর্যন্ত বলসোনারোর ভোটে লড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়াই পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্টের। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা সাফ জানিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘এই বিচার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ হওয়া উচিত’। গত ২ এপ্রিল হোয়াইট হাউসে রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্কের ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেসময় ব্রাজিলের ওপর শুল্ক ছিল ১০ শতাংশ। এবার সেই শুল্কই বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প। পাল্টা আক্রমণ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলাও। ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।এক্স হ্যান্ডেলে লুলা লিখেছেন, ‘ব্রাজিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বলসোনারোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বিচার বিভাগের আওতাধীন। অন্য কারও দখলদারি বরদাস্ত করা হবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ