Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

যেভাবেই হোক গ্রিনল্যান্ড দখল করব, দাবি ট্রাম্পের

সামনেই গ্রিনল্যান্ডে নির্বাচন। তার আগে সেখানকার বাসিন্দাদের প্রতি আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— ‘আমেরিকার সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদের সুরক্ষিত রাখব।’

যেভাবেই হোক গ্রিনল্যান্ড দখল করব, দাবি ট্রাম্পের
  • ৭ মার্চ, ২০২৫ ০১:০৩
Prefer us on Google

ওয়াশিংটন: সামনেই গ্রিনল্যান্ডে নির্বাচন। তার আগে সেখানকার বাসিন্দাদের প্রতি আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— ‘আমেরিকার সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদের সুরক্ষিত রাখব।’ কিন্তু ঠিক পরমুহূর্তেই বদলে যায় তাঁর সুর। রীতিমতো হুঁশিয়ারি দেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙুল বাঁকাতেও রাজি আছি। যেভাবেই হোক গ্রিনল্যান্ড দখল করা হবে।’ ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের জবাব দিয়েছে ডেনমার্ক। বুধবার ট্রাম্পকে কটাক্ষ করে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী টি এল পলসেন বলেন, ‘এটি কোনওভাবেই সম্ভব নয়।  গ্রিনল্যান্ড কোনদিকে যাবে, তা সেখানকার মানুষই ঠিক করবে।’

Advertisement

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে খনিজ সমৃদ্ধ স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘নিজেদের ভবিষ্যৎ নির্বাচন করুন। আপনাদের এই অধিকারকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। যদি আপনারা আমেরিকাকে বেছে নেন, তাহলে স্বাগত। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। আপনারা আরও ধনী হবেন। আমরা একসঙ্গে মিলে গ্রিনল্যান্ডকে এমন জায়গায় নিয়ে যাব, যা আগে কখনও কল্পনা করেননি।’ তারপরই তিনি স্পষ্ট করে দেন, কোনওকারণে এই প্রস্তাব ফলপ্রসূ না হলে জোর করেই গ্রিনল্যান্ড দখল করা হবে। তারপরই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে পাল্টা জবাব দেন ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী টি এল পলসেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ