Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভরা সভায় ট্রাম্প ঘনিষ্ঠকে গুলি করে খুন, হইচই আমেরিকায়, চলছে তল্লাশি

বয়স মাত্র ৩১। এখনই মার্কিন রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছিলেন চার্লি কার্ক। এমনকী, ডোনাল্ড ট্রাম্পও তাঁর ভক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালীন আততায়ীর গুলিতে খুন হতে হল ট্রাম্প ঘনিষ্ঠ প্রভাবশালী এই রাজনৈতিক কর্মীকে।

ভরা সভায় ট্রাম্প ঘনিষ্ঠকে গুলি করে খুন, হইচই আমেরিকায়, চলছে তল্লাশি
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

ওয়াশিংটন, ১১ সেপ্টেম্বর: বয়স মাত্র ৩১। এখনই মার্কিন রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছিলেন চার্লি কার্ক। এমনকী, ডোনাল্ড ট্রাম্পও তাঁর ভক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালীন আততায়ীর গুলিতে খুন হতে হল ট্রাম্প ঘনিষ্ঠ প্রভাবশালী এই রাজনৈতিক কর্মীকে। আমেরিকার স্থানীয় সময় বুধবার দুপুরে ঘটে এই ঘটনা। সে সময় ইটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দিচ্ছেলেন ৩১ বছর বয়সি এই কনজারভেটিভ নেতা। সে জন্য তাঁবু টানানো হয়েছিল। হঠাৎ একটি গুলি কার্কের ঘাড়ে এসে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। মাটি রক্তে ভেসে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা সম্ভব হয়নি। ঘটনার কিছুক্ষণের মধ্যে কার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এও জানিয়েছেন, শনিবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই খুনের ঘটনায় ‘অতিবামপন্থী’দের হাত রয়েছে ট্রাম্পের অভিযোগ।

Advertisement

আততায়ীর গুলিতে ট্রাম্প ঘনিষ্ঠ কার্কের মৃত্যুর ঘটনায় আমেরিকাজুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আক্রমণকারীর সন্ধানে চলছে বাড়ি বাড়ি তল্লাশি। গোটা ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিকভাবে একজনকে আটক করা হলেও জেরার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তদন্ত চলছে বলে জানিয়েছেন এফবিআইয়ের ডিরেক্টর ক্যাশ প্যাটেল।

আমেরিকার যুব সমাজকে ডোনাল্ড ট্রাম্প ও রিপানলিকান পার্টির প্রতি টানতে দেশের বিভিন্ন প্রান্তের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচারে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন কার্ক। তাঁর এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। তার ঠিক আগে ইটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল শ্যুটআউটের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি কাণ্ডের পরে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে করতে পালাতে থাকেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ