Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকায় স্বস্তি আদানি গোষ্ঠীর

মার্কিন মুলুকে জোড়া স্বস্তি আদানি গোষ্ঠীর। গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে সমস্ত ফৌজদারি অভিযোগ তুলে নিল মার্কিন বিচার বিভাগ।

আমেরিকায় স্বস্তি আদানি গোষ্ঠীর
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  মার্কিন মুলুকে জোড়া স্বস্তি আদানি গোষ্ঠীর। গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে সমস্ত ফৌজদারি অভিযোগ তুলে নিল মার্কিন বিচার বিভাগ। নিউ ইয়র্কের আদালতে চলা সিকিউরিটিজ অ্যান্ড ওয়্যার ফ্রড মামলায় সরকারি আইনজীবীরা জানিয়েছেন, আদানির বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। সৌর বিদ্যুত্ প্রকল্পের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু সেই অভিযোগের সারবত্তা পাওয়া যায়নি। সোমবারই ইরান থেকে জ্বালানি আমদানি সংক্রান্ত মামলায় মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের সঙ্গে রফায় পৌঁছায় এই ভারতীয় শিল্পগোষ্ঠী। সমঝোতার অঙ্গ হিসেবে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে তারা। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ২০২৫ সালে ইরান থেকে এলপিজি আমদানি সংক্রান্ত বিষয়ে  নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ ওঠে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (এইএল) কোম্পানি সাফ জানিয়েছে, এই সমঝোতার অর্থ কোনও ধরনের দায় স্বীকার নয়। এর মাধ্যমে এই সংক্রান্ত সমস্ত আইনি দায়বদ্ধতার অবসান ঘটছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ