Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার সাঁকরাইলে বচসার জেরে ট্রাকচালককে কুপিয়ে খুন

দুই ট্রাকচালকের মধ্যে বচসা। যার জেরে মধ্যরাতে রক্তারক্তি ঘটনা ঘটল হাওড়ার সাঁকরাইল থানার ধূলাগড় ট্রাক টার্মিনার্সে। ট্রাকচালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আর এক ট্রাকচালকের বিরুদ্ধে।

হাওড়ার সাঁকরাইলে বচসার জেরে ট্রাকচালককে কুপিয়ে খুন
  • ১৮ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দুই ট্রাকচালকের মধ্যে বচসা। যার জেরে মধ্যরাতে রক্তারক্তি ঘটনা ঘটল হাওড়ার সাঁকরাইল থানার ধূলাগড় ট্রাক টার্মিনার্সে। ট্রাকচালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আর এক ট্রাকচালকের বিরুদ্ধে। মৃত ট্রাকচালকের বাড়ি তামিলনাড়ুতে বলে জানা গিয়েছে। অভিযুক্তও তামিলনাড়ুর বাসিন্দা। সিসি ক্যামেরায় এই হাড় হিম করা ঘটনা ধরা পড়েছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুই ট্রাকচালকের মধ্যে বচসা বাধে। সে সময় ধারালো অস্ত্র দিয়ে একজন অন্যজনকে  কোপাতে শুরু করে। আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। আশঙ্কাজনক অবস্থায় আহত ট্রাকচালককে হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। আহত ট্রাকচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।  এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিস তার ট্রাক আটক করেছে। সাঁকরাইল থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ