Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠের কড়কড়িয়ায় ডায়ারিয়া আক্রান্ত ১১

তারাপীঠের কড়কড়িয়া গ্রামে আদিবাসীপাড়ায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ১১ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে চারজন রামপুরহাট-২ ব্লক হাসপাতালে ও পাঁচজন রামপুরহাট মেডিক্যালে চিকিৎসাধীন।

তারাপীঠের কড়কড়িয়ায় ডায়ারিয়া আক্রান্ত ১১
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠের কড়কড়িয়া গ্রামে আদিবাসীপাড়ায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ১১ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে চারজন রামপুরহাট-২ ব্লক হাসপাতালে ও পাঁচজন রামপুরহাট মেডিক্যালে চিকিৎসাধীন। পরিস্থিতি মোকাবিলায় গ্রামে মেডিক্যাল ক্যাম্পও করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিবাসীপাড়ায় ৩৮টি পরিবার বসবাস করে। ছোটবড় মিলিয়ে জনসংখ্যা ১৯২। গ্রামবাসীর দাবি, গত রবিবার সন্ধ্যা থেকে এই গ্রামের দু-একজনের পেটে ব্যথা, বমি ও পায়খানা শুরু হয়। সোমবার সকাল থেকে তা অনেকের মধ্যেই দেখা যায়। তাঁরা একে একে বসোয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসতে শুরু করেন। মঙ্গলবার সকাল পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন ১১ জন। যাঁদের সকলেই মাঝবয়সি। খবর পেয়ে এলাকায় পৌঁছছে মেডিক্যাল টিম। ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ রায়চৌধুরী বলেন, ওই আদিবাসীপাড়ায় মোরল নামে একটি পুকুর রয়েছে। পুকুর কয়েক হাত দূরে রয়েছে পোল্ট্রি ফার্ম। সেখানকার মৃত মুরগিগুলি পুকুরের পাড়ে ফেলা হয়েছিল। যেগুলি পরে পুকুরের জলে ভাসতে থাকে। এরই মধ্য‌ স্নান, বাসনপত্র ধোয়া সবই করেছেন তাঁরা। সেই পুকুরের জল দূষিত হয়ে এই রোগ ছড়িয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ