Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে পুজো দিতে এসে মৃত্যু পর্যটকের

তারাপীঠে পুজো দিতে এসে মৃত্যু পর্যটকের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট : তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পর্যটকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুভঙ্কর ভট্টাচার্য (৬৫)। বাড়ি দমদমের শরৎ বোস লেনে। বুধবার পরিবারের সঙ্গে তিনি তারাপীঠে আসেন। রাতে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তিনি এলাকায় ঘুরছিলেন। সেই সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা চালান পরিবারের লোকজন। পরে তাঁকে গাড়িতে তুলে রাত সাড়ে নটা নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ