Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

তারাপীঠে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার সকালে তারাপীঠে ভাড়াবাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম নেশাতুন বিবি। বাড়ি রামপুরহাটের শালবাদরা গ্রামে। কয়েকমাস আগে ওই মহিলা গ্রামেরই এক প্রৌঢ়ের সঙ্গে পালিয়ে আসেন। দু’জনেরই একাধিক সন্তান রয়েছে। তিনমাস ধরে তারাপীঠের ফুলিডাঙায় ঘর ভাড়া নিয়ে তাঁরা থাকছিলেন। এদিন সকালে ওই মহিলা ঘুম থেকে না ওঠায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা বাড়ির মধ্যেই মহিলার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অবসাদের জেরে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ