সংবাদদাতা, কাটোয়া: বাইকে চেপে দুই ভাই ঘুরে বেড়াত হুগলি, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায়। কেপমারি করাই ছিল তাদের মূল লক্ষ্য। ব্যাঙ্ক থেকে শিকারকে নজর করত। তারপর কৌশলে সেই ব্যক্তির থেকে টাকা হাতিয়ে চম্পট দিত।
Advertisement
মঙ্গলকোটের রঘুনাথপুরে ধান ব্যবসায়ীর বাইকের টুল বক্স ভেঙে টাকা লুটের ঘটনায় দু’ দিনের মধ্যেই তাদের পাকড়াও করল পুলিস। ধৃতদের নাম মনোজ দাস ও বিকাশ দাস। তাদের বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার পুরুষত্তমপুর এলাকায়। সম্পর্কে দু’জনে সহোদর ভাই। শুক্রবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিস হেফাজত মঞ্জুর করে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার আউশগ্রাম থানা এলাকার উক্তা গ্রামের বাসিন্দা আব্দুল আলিম শেখ বাইক নিয়ে মঙ্গলকোট আসেন। তিনি পেশায় ধান ব্যবসায়ী। লিখিত অভিযোগে তিনি পুলিসকে জানিয়েছেন, বাইকে চেপে তিনি প্রথমে দু’ লক্ষ টাকা নিয়ে গুসকরার একটি বেসরকারি ব্যাঙ্কে আসেন। সেখান থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা তুলে বাইকের টুল বক্সে রেখে মঙ্গলকোটের দিকে রওনা দেন। সেখানে রঘুনাথপুরে একটি ধান ব্যবসায়ীর কাছে যান। বাইক বাইরে রেখে ওই ব্যবসায়ীর দোকানে ঢোকেন। ফিরে এসে দেখেন, বাইকের টুল বক্স ভাঙা। টাকা উধাও।
তদন্তে নেমে পুলিস ধৃত দুই ভাইয়ের যুক্ত থাকার কথা জানতে পারে। তারপর পুলিস তারাপীঠ থেকে দুই ভাইকে পাকড়াও করে নিয়ে আসে। তাদের কাছ থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলকোট থানার পুলিস জানিয়েছে, ধৃত দুই ভাইয়ের নামে আরও বেশ কয়েকটি থানায় কেপমারির অভিযোগ রয়েছে।