Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার পথচলতি মানুষকে ট্রাফিক বিষয়ে সচেতন করল নকশালবাড়ি থানার ট্রাফিক বিভাগ। নকশালবাড়ির আদিবাসী মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে ফের আদিবাসী মাঠে এসে শেষ হয়।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার পথচলতি মানুষকে ট্রাফিক বিষয়ে সচেতন করল নকশালবাড়ি থানার ট্রাফিক বিভাগ। নকশালবাড়ির আদিবাসী মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে ফের আদিবাসী মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেয় নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি, নকশালবাড়ি বিজ্ঞান মঞ্চ, নন্দপ্রসাদ হাইস্কুলের পড়ুয়া সহ এশিয়ান হাইওয়ের ইঞ্জিনিয়াররা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখোপাধ্যায়, নকশালবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি অনির্বাণ নায়েক, নকশালবাড়ি ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক সমীর ঘোষ। এই কর্মসূচির মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান সকলের কাছে জানানো হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ