সংবাদদাতা, ময়নাগুড়ি: পিঠ ও কোমরে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।

জানা গিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় ভবেন রায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়ে তিনি বসেন। ঠিক সেই সময়ে এক ব্যক্তি ও তাঁর ছেলে ভবেন রায়ের উপর হামলা চালান। ছুরি দিয়ে তাঁর পিঠ ও কোমরে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত ব্যক্তি ভবেন রায় আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর এদিন ভবেন রায়ের ছেলে ময়নাগুড়ি থানায় দুজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।