নয়াদিল্লি: অভিনব সম্মান পেতে চলেছেন লিয়েন্ডার পেজ। শনিবার বিশ্ব টেনিস সংস্থা ডব্লুটিএ’র বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ১৫ নভেম্বর টোকিওতে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-৩০ টেনিস টুর্নামেন্ট। দলগত এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগের ট্রফির নাম দেওয়া হল ‘লিয়েন্ডার পেজ কাপ’। উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। এবার সেই ট্রফিতে লেখা থাকবে পেজের নাম।
Advertisement



